কক্সবাজারের রামুতে খাবার হলুদে বিষাক্ত ফরমালিন মেশানোর দায়ে ওসমান নামে এক ব্যবসায়ীর হলুদের আড়ৎ সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় এক হাজার কেজিরও বেশি হলুদ জব্দ করা হয়। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত ৯ দোকান মালিককে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করেন।

বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রামু ফকিরা বাজারে এ অভিযান চালানো হয়।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন জানান, অভিযান চালানো হয়েছে। ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির দায়ে এ জরিমানা করা হয়েছে।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ