গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু না হলেও ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ২৮ জন এবং ২৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ও চারজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮৮ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭২ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭৩ জন। মারা গেছেন ১১ জন।

এবিএস