দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ৫ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোর সাড়ে ৪টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল।

এদিকে, ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে আটকা পড়া যানবাহন বোঝাই ফেরি বনলতা, হাসনা হেনা ও শাহ মখদুম গন্তব্যের উদ্দেশে রওয়ানা দিয়েছে।

অন্যদিকে, টানা ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পারের অপেক্ষায় উভয় ঘাটে বাস, মাইক্রোবাস, ট্রাকসহ কয়েকশ যানবাহনের দীর্ঘ জট দেখা দিয়েছে।

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির ম্যানেজার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এএইচ