নীলফামারীর ডিমলা উপজেলায় জামায়াতের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে নিজ বাড়ি ও মসজিদে ফজরের নামাজ আদায়রত অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, খালিশা চাপানী ইউনিয়নের জমায়াত নেতা কাজী হাবিবুর রহমান, একই এলাকার বুড়ির হাট বাজারের রফিকুল ইসলাম, নাউতারা গ্রামের আব্দুল মুমিন, পশ্চিম ছাতনাই গ্রামের জাহেদ আলী ও আবুল কালাম। ডিমলা থানা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে কাজী হাবিবুর রহমান, রফিকুল ইসলাম ও আব্দুল মুমিন জামিনে রয়েছেন ও বাকী ২ জনের বিরুদ্ধে কোথাও কোনো মামলা নেই বলে জানিয়েছেন ডিমলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান।
এমএনজে





