জামালপুরে বন্যার পানিতে ডুবে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে তিনজন জেলার বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানান ইউএনও।

স্থানীয়রা জানান, শুক্রবার (১৯ জুলাই) উপজেলার বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামে সকালে বন্যার পানির তোড়ে আবু বক্কর (৭০) ভেসে যান। কিছু দূর গিয়ে তার মৃতদেহ ভেসে উঠে। একই উপজেলার সাধুরপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে মাজ্জাদ হোসেন (১২) বৃহস্পতিবার (১৮ জুলাই) বন্যার পানিতে ভেসে নিখোঁজ হন। পরে শুক্রবার (১৯ জুলাই) তাকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। মাজ্জাদ হোসেন নামে আরে জন বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বটতলা ব্রিজের রেলিংয়ে দাঁড়িয়ে বন্যার পানি দেখছিল। হাত ফসকে রেলিং থেকে ছিটকে ব্রীজের নীচে বন্যার পানির তীব্র স্রোতে ভেসে যায়।এদিকে শুক্রবার (১৯ জুলাই) বন্যার পানিতে ডুবে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামে সাকিব খান নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।ইসলামপুরের চিনাডুলী ইউনিয়নের বৈলেগাঁও ফৈয়লেমারী গ্রামের মশিউর রহমান (৩০) ঘরের ভিতরে মাঁচা থেকে পড়ে বন্যার পানিতে ডুবে মারা গেছে।

ইউএনও দেওয়ান মো. তাজুল ইসলাম জানিন, এখন পর্যন্ত আমরা বন্যার পানিতে চার জনের মৃত্যুর খবর জনতে পেরেছি।

এসএম