চাঁপাইনবাবগঞ্জের কানসাট উপজেলার ত্রিমোহনী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।
বুধবার (২৬ এপ্রিল) ভোর থেকে বাড়িটি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল পৌনে ৮টার দিকে তাদেরকে লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে গুলি ছুড়েছে জঙ্গিরা।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ টি এম মুজাহিদুল ইসলাম বলেন, জঙ্গি আস্তানার খবর পেয়ে র্যাব, পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা ত্রিমোহনীর ওই বাড়িটি ঘিরে রাখে। সকাল পৌনে ৮টার দিকে বাড়িটির ভেতর থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এরপরে নিশ্চিত হওয়া যায় ওই বাড়িতে জঙ্গি বা সন্ত্রাসী অবস্থান করছে।
নিরাপত্তার স্বার্থে বাড়িটির আশপাশে কাউকে যেতে দিচ্ছে না পুলিশ সদস্যরা।
তিনি আরো জানান, জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়ে বাড়িটিতে অভিযান শুরু করবে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।
এমএনজে





