লক্ষ্মীপুরের রামগতিতে স্থানীয় লোকজনের সহযোগিতায় তিন দস্যুকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার চরগাজী ইউনিয়নের টাংকীর ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ৪ লাখ টাকার চুরি যাওয়া মাছ ধরার জাল উদ্ধার করা হয়।
আটকরা হলেন- উপজেলার বয়ারচরের ওবায়দুল হকের ছেলে হারুন (৪৫), একই এলাকার মৃত মহিব উল্ল্যাহর ছেলে জাকের (৩০) ও নোয়াখালী জেলার চরহাসান গ্রামের আবুল কালামের ছেলে নয়ন (২০)।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে তারা মেঘনা নদীতে মাছ ধরার নৌকায়-ট্রলারে চুরি ও ডাকাতি করে আসছিলেন।
স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের আটক করা হয়েছে। তারা নদীতে চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।
ওএফ





