প্রধানমন্তীর নির্দেশনায় অতীতের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবিলম্বে স্বয়ংক্রিয়ভাবে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তি এবং যোগ্যতার শর্ত পূরণকারী শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তির দাবী জানিয়েছে জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসুচি থেকে এ দাবি জানানো হয়।

অবস্থান কর্মসূচীতে বক্তারা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জাতীয় স্কেলে অর্ন্তভুক্তি, যোগ্যদের এমপিও ভুক্তি এবং বিশ্বমানের জন্য বাজেটে শিক্ষা বরাদ্দ বৃদ্ধি, শিক্ষক সংক্রান্ত ইউনেস্কো-আইএলও সুপারিশমালা বাস্তবায়ন, শিক্ষা জীবন শেষে শিক্ষার্থীদের কর্মসংস্থান এবং দলীয় হস্তক্ষেপ মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ব্যাবস্থাপনার জন্য শিক্ষক ও অভিভাবকদের ক্ষমতায়নসহ বিভিন্ন দাবী জানান।

জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুল হক প্রমূখ।

এমএ/এমকে