ঈদুল আযহাকে কেন্দ্র করে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে বেড়েছে কামারদের ব্যস্ততা। তৈরি হচ্ছে কোরবানির পশু জবাই ও মাংস কাটার প্রয়োজনীয় ধারালো অস্ত্র।

আর কয়েকদিন পর ঈদুল আযহা। টুংটুং শব্দে মুখরিত হয়ে উঠেছে শহরের প্রায় বিভিন্ন কামারপাড়াতে। জবাই হবে উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি প্রাণী। তাই অনেক কোরবানিদাতা ইতোমধ্যেই কোরবানির পশু জবাই ও মাংস কাটার জন্য প্রয়োজনীয় ধারালো অস্ত্র তৈরিতে কামারদের কাছে আগাম অর্ডার দিয়েছে। ধারালো অস্ত্রের মধ্যে চাকু, বটি, কাটারি, দা তৈরি হচ্ছে।

তবে কামাররা জানান, সারা বছরের তুলনায় বর্তমান ঈদকে সামনে রেখে অস্ত্র তৈরির কাজে দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছি। শহরের দুলাল (৫৫) নামে এক কর্মকার বলেন যে, এসব দেশীয় অস্ত্র ওজন হিসেবে ২০০-৪০০ টাকা দরে বিক্রি চলছে।

কেএইচ