আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী পোস্টার লাগানোকে কেন্দ্র করে সাভারে আওয়ামী লীগের সমর্থিত এক কাউন্সিলর প্রার্থীর ভাইকে বিএনপির কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সকালে সাভারের ব্যাংক কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ব্যাংক কলোনী এলাকায় ৪,৫, ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ঝুমা খানের পোস্টার লাগাতে যান তার ভাই রোমান খাঁন। একই সময় ওই এলাকায় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ডারফিন আক্তারের পোস্টার লাগাচ্ছিলো তার ছেলে সজিব। এসময় তাদের মধ্যে পোস্টার লাগানো নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগে ঝুমা খানের ভাই রোমান খানকে কুপিয়ে আহত করে ডারফিনের ছেলে সজিব ও তার সমর্থকরা।

রোমানকে এ সময় আপন ও শহিদুল নামের ঝুমা খানের দুই সমর্থক বাঁচাতে গেলে তাদেরকে পিটিয়ে আহত করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চলছে তাদের চিকিৎসা সেবা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনা ঘটনা স্থল পরিদর্শন করেছে।এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে।

এমএ

আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৫ ১১:১৪
পৌর নির্বাচন
সাভারে কাউন্সিলর প্রার্থীর ভাইকে কুপিয়েছে প্রতিপক্ষরা
নাজমুল হুদা, সাভার:
  • Currently 0/5
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

সাভারে কাউন্সিলর প্রার্থীর ভাইকে কুপিয়েছে প্রতিপক্ষরা
 
আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী পোস্টার লাগানোকে কেন্দ্র করে সাভারে আওয়ামী লীগের সমর্থিত এক কাউন্সিলর প্রার্থীর ভাইকে বিএনপির কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সকালে সাভারের ব্যাংক কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ব্যাংক কলোনী এলাকায় ৪,৫, ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ঝুমা খানের পোস্টার লাগাতে যান তার ভাই রোমান খাঁন। একই সময় ওই এলাকায় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ডারফিন আক্তারের পোস্টার লাগাচ্ছিলো তার ছেলে সজিব। এসময় তাদের মধ্যে পোস্টার লাগানো নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগে ঝুমা খানের ভাই রোমান খানকে কুপিয়ে আহত করে ডারফিনের ছেলে সজিব ও তার সমর্থকরা।

রোমানকে এ সময় আপন ও শহিদুল নামের ঝুমা খানের দুই সমর্থক বাঁচাতে গেলে তাদেরকে পিটিয়ে আহত করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চলছে তাদের চিকিৎসা সেবা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনা ঘটনা স্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে।

বিডি-প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব

- See more at: http://www.bd-pratidin.com/municipal-elections/2015/12/23/116699#sthash.fIbvzQ76.dpuf