লালমনিরহাটের হাতীবান্ধায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুক হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার বাড়াইপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফারুক হোসেন ওই এলাকার নবর উদ্দিনের পূত্র বলে জানা গেছে।

হাতীবান্ধা থানার এসআই মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে বাড়াইপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস্ ইয়াবা ট্যাবলেটসহ ফারুক হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নুরনবী সরকার/এসএম