আন্তর্জাতিক শিক্ষা উদ্যোক্তা বৃটিশ বাংলাদেশী ড. নুরুল করিম কর্তৃক গাইবান্ধা প্রেসক্লাবে কম্পিউটার প্রদান ও সাংবাদিকদের সাথে সোমবার রাতে মতবিনিময় সভায় মিলিত হন।
গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু ও তার সফর সঙ্গী সাপ্তাহিক চলতি ধারার সম্পাদক এম.বি. আলম।
এ সময় প্রেসক্লাবের সদস্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রংপুর বিভাগীয় সাংবাদিক সমিতির সভাপতি কেরামত উল্যাহ বিপ্লবের সহযোগিতায় সাংবাদিক বান্ধব বৃটিশ বাংলাদেশী ড. নুরুল করিম রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, রংপুর, পীরগঞ্জ ও গাইবান্ধা প্রেসক্লাবে কম্পিউটার বিতরণ করেন।
এসময় তিনি উল্লেখিত ৮টি জেলার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় মিলিত হন।
প্রসঙ্গত ড. নুরুল করিম সম্পুর্ণ ব্যক্তিগত উদ্যোগে দেশের ৬৪টি জেলার ৪৬৮টি উপজেলার প্রেসক্লাবে প্রায় ৯০০ প্রেসক্লাবে সাংবাদিকতার মান উন্নয়নে কম্পিউটার প্রদানের এক ব্যতিক্রম ধর্মী কর্মসূচী গ্রহণ করেছেন।
নোয়াখালী জেলার এই বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিগত অর্থায়নে শিক্ষা, গ্রাম উন্নয়ন, দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, নিরাপদ বাসস্থান নির্মাণসহ সমাজকল্যাণমূলক নানা কর্মসূচী বাস্তবায়ন করছেন।
মতবিনিময়কালে তিনি বলেন, একটি দেশ ও জাতির সার্বিক উন্নয়নে সুশিক্ষায় শিক্ষিত হওয়া একান্ত অপরিহার্য।
সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টিসহ দেশ ও জাতির কল্যাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
এছাড়া দুর্নীতি মুক্ত সমাজ গড়তেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা একান্ত অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।
প্রেসক্লাবের পক্ষ থেকে ড. নুরুল করিমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাকে তার সফর সঙ্গীদের গ্রামীণ ঐতিহ্যবাহি পাটি সাপ্টা পিঠা দিয়ে তাদের আপ্যায়িত করা হয়।
এমবি





