শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন।

রাজনৈতিক অঙ্গনে চলমান রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত আলোচনা নিয়ে স্পিকার বক্তব্য দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষার জন্য স্পিকার সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান। তার সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর নির্ধারিত সময়ের দুই দিন আগেই শুক্রবার দুপুরে দেশে ফেরেন তিনি।

স্পিকারের আগাম প্রত্যাবর্তনের ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা আরও জোরালো হয়েছে। কারণ, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছেই জমা দিতে হয়।

তবে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এক সপ্তাহ বিদেশে থাকায় এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, “আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি।” এ বিষয়ে তার কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই বলেও জানান তিনি। ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষা শেষে ব্যাংকক থেকে দেশে ফেরেন স্পিকার।

এস