রাজধানীতে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
শনিবার সকালে বনশ্রী থেকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদ জানান, বনশ্রী নন্দিপাড়া এ-ব্লকের কাজী বাড়ির সামনে অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দি লাশ পরে থাকতে দেখে নাজিমুদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তি থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ঘটনাস্থল পর্যবেক্ষণ করে।
তিনি আরও বলেন, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
জাতীয়
রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার
রাজধানীতে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। শনিবার সকালে বনশ্রী থেকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ব্যক্তির লাশ উদ্ধার করা হয়





