রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও মাহবুব তনয় হত্যা মামলায় একজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।

আজ রোববার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই দাবি করা হয়।

গত ২৫ এপ্রিল কলাবাগানে ৩৫ উত্তর ধানমন্ডির বাড়ির দোতলার বাসায় ঢুকে জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

জুলহাজ যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডিতে চাকরি করতেন। তিনি সমকামীদের অধিকার-বিষয়ক সাময়িকী ‘রূপবান’ সম্পাদনা ও প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন। মাহবুব ছিলেন নাট্যকর্মী।

এমআর