রাজধানীর শাহজাহানপুর থানার রেলওয়ে কলোনিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. শাহেদ (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ময়না তদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহেদ নোয়াখালী জেলার চাটখিল থানার রমাপুর গ্রামের আবু নাসেরের ছেলে।
নিহত শাহেদ খিলগাঁও তিলপাপাড়া এলাকায় থাকেন। শাহজাহানপুর রেলওয়ে কলোনির মা বেডিং স্টোরে শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হিমাংশু চন্দ্র সূত্রধর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার সকালে দোকানের পাশের একটি গোডাউনে সার্টার খোলার সময় বিদ্যুৎপৃষ্ট হন শাহেদ।
এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শাজাহানপুর থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এসএইচ/এমকে





