বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আটকা পড়েছে তিন শতাধিক পর্যটক। আটকা পড়া পর্যটকদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে কর্তৃপক্ষ।
সোমবার বিকেলে এই রিপোর্ট লেখা পর্যন্ত টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার কাজী হারুন-অর রশিদ জানান, সাগর উত্তাল থাকায় টেকনাফ থেকে কোনো পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনে ভিড়তে না পারায় অনেক পর্যটক সেন্টমার্টিন ঘাটে এসে উপকূলে ফেরার অপেক্ষায় রয়েছেন। অবস্থার একটু উন্নতি হলে পর্যটকদের পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
ঢাকা, ৪ আগস্ট (টাইমনিউজবিডি.কম) // জেআই





