বান্দরবানে বন্য হাতির আক্রমণে আবুল কাসেম (৬৫) নামে একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
বুধবার রাতে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ভাগ্যকূল এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-আবু বক্কর (৪৫), ফয়েজ আহমদ (৫৫) ও সিদ্দিক (৫০)। হতাহতরা ভাগ্যকূল এলাকার বাসিন্দা।
জানা যায়, রাতে আবুল কাসেমসহ স্থানীয় কয়েকজন মুসল্লি মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন। এসময় তিন/চারটি বন্যহাতি পাহাড় থেকে নেমে তাদের তাড়া করে। হাতির দলের আক্রমণে ওই চারজন আহত হন। একপর্যায়ে অন্যরা আহত অবস্থায় পালিয়ে বাঁচলেও আবুল কাসেম হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেএ





