খাগড়াছড়ির গুইমারায় ছাত্রলীগ সভাপতি সাগর চৌধুরীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনে স্ত্রী পিংকী চৌধুরী (২৫) কে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার রাত ৮ টার দিকে খাগড়াছড়ির গুইমারা উপজেলা সদরের দার্জিলিং টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধু পিংকী চৌধুরী গুইমারার দার্জিলিং টিলার বাসিন্দা ও গুইমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর চৌধুরীর স্ত্রী। ঘটনার পর থেকেই তার স্বামী সাগর চৌধুরী পলাতক রয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই স্বামী সাগর চৌধুরী তারর স্ত্রী পিংকী চৌধুরীর উপর পাশবিক নির্যাতন চালিয়ে আসছে। এই নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিস-বৈঠকও হয়েছে।
ঘটনার পরপরই স্থানীয়রা রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গৃহবধু পিংকী চৌধুরীকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হাসপাতালের চিকিৎসক ডা: মো. আনিসুল হক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত গৃহবধুর হাত, থুতনী ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। ঘটনার পর সাগর চৌধুরী পলাতক রয়েছে, সে গুইমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আহমার উজ্জামান, নিহত পিংকী চৌধুরী ছাত্রলীগ সভাপতির স্ত্রী। তবে সে কীভাবে মারা গেছে তা তদন্ত সাপেক্ষ ব্যাপার। সূত্র: যুগান্তর
জেড





