গ্রামীণ ব্যাংকের উদ্যাগে ঠাকুরগাঁওয়ে নারগুণ শাখার বন্যা কবলিত সদস্যদের আজ সোমবার  সকালে স্বাস্থ্য সেবা ও ঔষধ প্রদান করা হয়।

এ সময় ক্যাম্প উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংক ঠাকুরগাঁও যোনের যোনাল ম্যানেজার ব্রজ্য গোপাল রায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকেন যোনাল অডিট অফিসার মো: আনোয়ার হোসেন, এরিয়া ম্যানেজার মো: আ: রশীদ মাহমুদ ও অন্যান্য কর্মকর্তারা।

এ সময় ডা. জেড সুমনের নেতৃত্বে একদল চিকিৎসক ও সেবিকার সমন্বয়ে গঠিত মেডিকেল টিম স্বাস্থ্যসেবা প্রদান করেন।

চিকিৎসা সেবা পেয়ে অসহায় গরীব মানুষগুলো সন্তোষ প্রকাশ করছেন।

কর্মকর্তারা জানান, এখানে প্রায় ১০০ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এর সঙ্গে বিনামূল্যে ওষুধ বিতরণও করা হয়। বন্যার পানির কারণে মানুষ নানা রোগে আক্রান্ত হয়। সাধারণ মানুষ যেন রোগে আক্রান্ত হয়ে কষ্ট না পায় এমন ভাবনা থেকেই ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার জন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে।

আরিফ/এমবি