পটুয়াখালীর বাউফল উপজেলায় মা ও মেয়েকে গণধর্ষণের অভিযেগে আরও তিনজনকে আটক করেছেন পুলিশ।

বুধবার ভোরে উপজেলার তাতেরকাঠি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শিরাজুল ইসলাম সিকদার(৪০), মো. চুন্নু হাওলাদার (৩২)ও মো. রিয়াজ(৩২)। এর আগে ঘটনাস্থল থেকে নুরে আলম নামে একজনকে আটকের পর জেল হাজতে পাঠায় পুলিশ।

বাউফল থানা অফিসার ইনর্চাজ আযম ফারুকী জানান, বুধবার ভোরে উপজেলার তাতেরকাঠি গ্রামে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৩ জুন নুরে আলমকে পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলামের আদালতে হাজির করলে ধর্ষণের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে মর্মে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

প্রসঙ্গত, গত ১১ জুন রাতে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর কাছিপাড়া গ্রামের এক নারী ও তার কলেজ পড়ুয়া মেয়েকে মাছ ধরার ট্রলারে উঠিয়ে মাঝ নদীতে নিয়ে পালাক্রমে ধর্ষন করা হয়। এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে বাউফল থানায় মামলা করেন।

এমই