লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর বসু বাজারে পূর্বশত্রুতার জেরে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
রোববার দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চর বসু বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি জহিরুল হক গংদের সঙ্গে স্থানীয় সালাহ উদ্দিন ভূইয়াঁ ও জয়নাল গংদের বিরোধ চলছিলো। রোববার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালাহ উদ্দিন ভূঁইয়া ও জয়নাল গংরা জহিরুল হকসহ তাদের আত্মীয় স্বজনদের ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা হলেন, মোছলেহ উদ্দিন, শিব্বির আহাম্মদ, আবু জাফর, মো. সেলিম, আবদুর রহিম, আবদুস সালাম, খোরশেদ আলম, আলী আহাম্মদ, মো. হাসেম, আবদুর রশিদ ও মো. মাকছুদ জহিরুল হক, আবুল কালাম, মো. বাহার, ছায়েদল হক।
এআই/





