ঘরে আগুন লেগে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সানজিদা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় দুইটি গবাদি পশু পুড়ে মারা যায়।

সোমবার ভোরে উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সানজিদা সাহেবেরচর গ্রামে নাছির উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, সানজিদা মা-বাবার সঙ্গে নানা তোফাজ্জল হোসেনের বাড়িতে বেড়াতে যায়। ভোরে হঠাৎ এ বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে বসতঘরে ছড়িয়ে পড়ে।

এ সময় বসতঘরে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই সানজিদা মারা যায়। রান্নাঘরের পাশে গোয়ালঘর থাকায় আগুনে পুড়ে দুইটি গবাদি পশু মারা যায়।

হোসেনপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নান্নু মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ