প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ হাজার শীতবস্ত্র দিয়েছে ইসলামী ব্যাংক।

শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তফা আনোয়ার এ শীতবস্ত্র হস্তান্তর করেন।

বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস-এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও ইসলামী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. শামসুল হক এসময় উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক চলতি বছর শীতার্ত মানুষের মাঝে ৬ কোটি টাকা মূল্যমানের ২ লাখ ৩৫ হাজার শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে।

ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখা সমূহের মাধ্যমে এর অধিকাংশই ইতোমধ্যে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জনসংযোগ বিভাগ।

জেএ