চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেলস্টেশন রোডে একটি দোকানে চাঁদা তোলার সময় ৪জনকে আটক করেছে র্যাব। শনিবার রাতে তাদের আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েকদিন আগে শহরের রেলস্টেশন রোডে অবস্থিত ঢাকা ট্রেডার্সে মুঠোফোনে মোটা অংকের চাঁদা দাবি করে চাঁদাবাজরা।
বিষয়টি দোকান মালিক দীন ইসলাম র্যাবকে জানালে তাদের কথামতো চাঁদাবাজদের সম্মতি জানিয়ে শনিবার রাতে আসতে বলেন। এসময় ৮ হাজার টাকা চাঁদা নিতে এলে তাকে আটক করে র্যাব।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





