পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দু’টি তুলার গোডাউন আগুনে পুড়ে সবমালামাল ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় ভান্ডারিয়া পৌর এলাকার ভুবেনশ্বর ব্রিজের দক্ষিণ পাশে কারিগর পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভান্ডারিয়া পৌরসভার পৌর সহায়তা কমিটির সদস্য মো. জাহাঙ্গীর হোসেন জানান, বেলা ১১টায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওবাইদুর রহমান আরিফের তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পাশে থাকা আরিফের আরো একটি গোডাউন পুড়ে যায়।

ভান্ডারিয়া স্টেশন অফিসার কাঞ্চন আলী মৃধা জানান, খবর পেয়ে ভান্ডারিয়া, পিরোজপুর, কাউখালী ও কাঠালিয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিভায়।

এমএম