দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়দল সরকার পাড়া গ্রামে শনিবার জমি-সংক্রান্ত বিরোধে আদিবাসীদের হাতে বাবা ও ছেলে খুন হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন জহুরুল ইসলাম (৬০) ও তাঁর ছেলে সোহাগ (৩০)। সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে আশপাশের এলাকাবাসী একজোট হয়ে আদিবাসী গ্রাম লুট করেছে।
পার্বতীপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
কেএইচ





