জামালপুর সদর উপজেলায় লাঙ্গলজোড়ায় নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাবু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবু লাঙ্গলজোড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে।

জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহনেওয়াজ জানান, হাবু নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

আহতাবস্থায় শহরের নকীব উদ্দিন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর