বগুড়া জেলাব্যাপী পুলিশের চলমান মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে চব্বিশ ঘণ্টায় আরো ৪০জন গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে মাদকসেবী ও বিক্রেতা, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিয়মিত মামলার আসামি রয়েছে।

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারি পুলিশ সুপার (হেড কোয়াটার) গাজিউর রহমান জানান, মঙ্গলবার সকাল ৬টা হতে বুধবার সকাল ৬টা পর্যন্ত জেলার ১২টি থানা এবং গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে সদর থানায় ১১, শিবগঞ্জ ৩, সোনাতলা ২, গাবতলী ৪, সারিয়াকান্দি ২, ধুনট ৩, শেরপুর ৬, নন্দীগ্রাম ২, আদমদীঘি ১, দুপচাঁচিয়া ১, কাহালু ২, শাজাহানপুর ২ এবং গোয়েন্দা পুলিশ ১ জনকে গ্রেফতার করে।

এসময় ১০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল, ৪২ পিস ইয়াবা ও একটি ডেগার উদ্ধার করেছে পুলিশ। অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

কেএইচ