রাজধানীর গুলশানে একটি সেলুনে অগ্নিকাণ্ডে ১২ জন দগ্ধ হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকেল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আগুনে দগ্ধদের মধ্যে রুবেল (২৪), শামীম (২০), ফেরদৌস (২৮), দেলোয়ার (৩৫), তুষার (২৫), মেহেদী রতন (২৫), মেহেদী হাসান (৫০) ও ফেরদৌস মুজিবের নাম জানা গেছে। বাকিদের নাম জানা যায়নি।
দগ্ধ তুষারের ভাই বিল্লাল জানান, সোমবার বিকেল ৫টার দিকে গুলশানে বারিধারার শহীদ আনোয়ার সড়কে ঢিমোস হেয়ার কাটিং নামের একটি সেলুনে বিকট শব্দ হয়। এ সময় সেলুনে আগুন ধরে যায়। পরে দগ্ধদের ঢামেকে পাঠানো হয়।
এদিকে, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। র্যা ব ও পুলিশ সদস্যরা বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছেন।
এমই





