ভোলার লালমোহন থেকে ঢাকায় পাচারকালে নাজিরপুর ঘাটে প্রিন্স অব রাসেল-১ লঞ্চ থেকে ১০ মন ইলিশ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
এছাড়া নদীতে মাছ ধরা অবস্থায় ৯৫ হাজার মিটার জালও জব্দ করা হয়েছে।
রোববার সন্ধ্যায় এ মাছগুলো উদ্ধার করা হয়েছে।
লালমোহন উপজেলা মৎস্য অফিস সহকারী আব্দুল মালেক জানান, কোস্ট গার্ডের চিফ পেটি অফিসার আনিছুর রহমানের নেতৃত্বে রোববার তেঁতুলিয়া নদীতে অভিযান চালানো হয়।
ঘোষেরহাট থেকে ছেড়ে আসা প্রিন্স অব রাসেল-১ লঞ্চ নাজিরপুর ঘাটে আসলে কোস্ট গার্ড অভিযান চালিয়ে ১০ মন ইলিশ মাছ জব্দ করে। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
এছাড়া কোস্ট গার্ড নদী থেকে ৭০ হাজার মিটার কারেন্ট জাল, ২০ হাজার মিটার নেট জাল ও ৫ হাজার মিটার চরগ্যাজ জাল উদ্ধার করে তা নাজিরপুর ঘাটে পুড়িয়ে দিয়েছে।
এসএইচ





