যশোরের বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে ২কোটি টাকা মূল্যের সামুদ্রিক সিগনালে ব্যবহৃত নেভিগেশন সামগ্রী আটক করেছে বিজিবি।

যশোর ২৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জাহাঙ্গীর হোসেন বলেন, বেনাপোল সাদিপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমান মালামাল ভারতে পাচার হচ্ছে- এমন খবরে শনিবার সকালে সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি।

এসময় আটক করা হয় সামুদ্রিক সিগনালে জাহাজে ব্যবহৃত নেভিগেশন মেশিনের পার্টস সামগ্রী, ক্যানসারের ওষুধ, মেডিকেল সামগ্রীসহ বিপুল পরিমাণ গার্মেন্টস পন্য।

এসবের মূল্য ২কোটি টাকা বলে বিজিবি জানায়। আটক মালামাল বেনাপোল কাষ্টমসে জমা দেয়া হবে। বলে বিজিবি জানায়। তবে পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।

এআর