কুষ্টিয়ায় আন্তর্জাতিক জনসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়া কালেক্টরেট চত্তর হতে র‌্যালিটি বের হয়ে মজমপুর গেট হয়ে আবার কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ।

এসএইচ