মানব সেবায় সর্বদা নিয়োজিত সেচ্ছাসেবী সংগঠন হার্ট টু হার্ট ফর হিউম্যানিটি বাংলাদেশ (Heart to Heart for Humanity Bangladesh-HHHBD) এবার সফলভাবে সম্পন্ন করলো তাদের ৩৭ তম মেডিকেল ক্যাম্প। মেডিকেল ক্যাম্পটির হোস্ট হিসেবে ছিল আরেকটি সেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিল।
সম্প্রতি ঢাকার টিটিপাড়া থেকে যাত্রা শুরু করছিল এই মেডিকেল টিম। কাক ডাকা ভোরে যাত্রা শুরু করে সকাল ১১টায় মেডিকেল টিমের সদস্যরা কুমিল্লার চৌদ্দগ্রামে পৌঁছেন।
মানব সেবায় নিবেদিত এই টিমের সদস্যরা এর পরপরই শুরু করেন ক্যাম্পের কার্যক্রম। সারাদিনে প্রায় ১৬০০ রোগীকে ৮ টি বুথে চিকিৎসা সেবা দেয়া হয় বিনামূল্যে।

ক্যাম্পটি অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামের গুনবতীর মনোয়ারা রাকিব ডায়াগনস্টিক এন্ড রিচার্স সেন্টারে। ডায়াগনস্টিক সেন্টারটির স্বত্বাধিকারী মোহাম্মদ শাহীন শুরু থেকে শেষ পর্যন্ত ক্যাম্পের তত্বাবধান করেন ।
টিম পরিচালনার দায়িত্ব পালন করেন হার্ট টু হার্ট ফর হিউম্যানিটি বাংলাদেশ এর মেডিকেল টিমের কো-অর্ডিনেটর ডা: জাহেদ সুমন।

সফলভাবে ক্যাম্পের কার্যক্রম শেষে মানবসেবায় ভূমিকা রাখতে পারার এক স্বর্গীয় তৃপ্তি নিয়ে রাতেই ঢাকার উদ্দ্যেশ্যে রওনা দেন টিমের সদস্যরা। এবার প্রস্তুতি পর্বের পালা নতুন কোনো প্রান্তে, মানব পানে ছুটে যাওয়ার।
এর আগে সম্প্রতি এই টিম কুড়িগ্রামের চিলমারিতেও বন্যাদূর্গতদের চিকিৎসা সেবায় তাদের কার্যক্রম পরিচালনা করে। আর্তমানবতার সেবায় সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে আসবে সেই প্রত্যাশা এই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিটি নিবেদিতপ্রাণ সদস্যের।
এমএনজে





