পাবনা জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক সাজেদুল ইসলাম সজীবকে (২৮) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের নিউ মার্কেট তুলাপট্টি মোড়ে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ অফিস থেকে জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক সাজেদুল ইসলাম সজীব সাংগঠনিক কাজ শেষে তুলাপট্টি দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তার পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। গুরুতর আহত সজীবের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
জেলা ছাত্রলীগের সভাপতি খোন্দকার আহমেদ শরীফ ডাবলু বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলেই এই ঘটনা ঘটেছে । তবে কারা এ হামলার ঘটনার সাথে জড়িত এমন কোন তথ্য তিনি জানাতে পারেনি।
রাত ১১ টায় পাবনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, তার চিকিৎসা চলছে। তবে শঙ্কা মুক্ত।
জেএ





