গাইবান্ধায় বিভিন্ন মামলার ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

জেলা পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, জেলার সদর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা ও চুরি, ছিনতাইসহ, অপরাধমূলক মামলায় ১৭ জন ও নাশকতার মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন , নাশকতা মামলায় বিএনপির ৩ জন, জামায়াতের ২ জন ও বিভিন্ন অপরাধমূলক মামলায় ১৭ জনকে গেফতার করা হয়েছে।পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এআর