শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পোশাক শিল্পের মাধ্যমে আমরা অনেক বৈদেশিক মুদ্রা আয় করি। কিন্তু মালিকরা এই শ্রমিকদেরই ৯০০ টাকা থেকে ১১০০ টাকা মাসিক বেতন দিতেন। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে পোশাক শ্রমিকরা মাসে পাঁচ হাজার টাকা বেতন পায়।
শুক্রবার দুপুরে ঝালকাঠিতে মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ঝালকাঠিতে বিসিক শিল্প নগরী গড়ে তোলার জন্য ইতিমধ্যে জমি ক্রয় করা হয়েছে। কিছুদিনের মধ্যেই এখানে শিল্পপার্ক করা হবে।
জেলা শ্রমিক লীগের আহবায়ক মোবারক হোসেন মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আফজাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক এসএম রুহুল আমিন রেজভী।
কেএইচ





