গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎ থেকে সৃষ্ট আগুনে পুড়ে ডিস সংযোগ প্রতিষ্ঠানের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। নিহত লাইনম্যানের নাম মোয়াজ্জেম হোসেন (২৫) বলে জানা যায়।
শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের ধারাইকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মোয়াজ্জেম একই গ্রামের লাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মোয়াজ্জেম বিকালে ধারাইকান্দি গ্রামের একটি বিদ্যুতের খুঁটিতে উঠে ডিস সংযোগ মেরামত করছিলেন। হঠাৎ বিদ্যুৎ ও ডিসের তারের সংযোগে আগুন ধরে যায়। বিদ্যুতের আগুনে মোয়াজ্জেমের বুক থেকে মাথা পর্যন্ত পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোচাশহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সুফিয়ান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএইচ





