দোয়ারাবাজার উপজেলার টেংরা মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক দিবস ২০১৬ উদযাপন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরনের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দোয়ারাবাজার ডিগ্রি কলেজের প্রভাষক শের মাহমুদ ভূঁইয়ার সভাপতিত্বে সহকারী শিক্ষক ইউসুফ রহমান বাবুলের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসমা আক্তার, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত দাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বজলুল মামুন প্রমুখ।

বক্তারা বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। যার ধারাবাহিকতায় বছরের ১ম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌছে দেওয়া সম্ভব হয়েছে। বক্তারা শিক্ষার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে টেংরা মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করনের দাবি জানান।

এমএ