হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬শ’ গ্রাম স্বর্ণসহ বাবা-ছেলে আটক হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের ২নং কেনোপি থেকে তাদের আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এপিবিএন’র সহকারী পুলিশ কমিশনার (এসি মিডিয়া) তানজিনা আক্তার জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ১শ’ গ্রাম ওযনের ৬টি স্বর্ণের বার এবং নগদ ৫০ হাজার টাকাসহ দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। তারা সম্পর্কে বাবা-ছেলে। বাবা বিল্লাল হোসেন (৭০) ও ছেলে শাহ আলম (২৬)।
তানজিনা আক্তার আরও জানান, সৌদি থেকে আগত কোনো এক যাত্রীর কাছ থেকে স্বর্ণের বারগুলো তারা গ্রহণ করে। ধারণা করা হচ্ছে আরও কিছু বার গ্রহণের অপেক্ষায় তারা দাঁড়িয়ে ছিলেন। বর্তমানে তাদের এপিবিএন’র কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এরপর যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ





