সোমবার (২৬ ডিসেম্বর) ভার্চ্যুয়ালি আয়োজিত ‘রাজধানীর টেকসই পরিকল্পনায় মেট্রোরেলঃ প্রেক্ষিত ও করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে এ পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকায় প্রতিদিন সাড়ে তিন থেকে চার কোটি ট্রিপ তৈরি হয়। দ্রুতগতিতে ট্রিপ সম্পন্ন করার অংশ হিসেবে মেট্রো চালু করা যুগান্তকারী পদক্ষেপ।
২৮ ডিসেম্বর স্বপ্নের মেট্রোরেলের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে চলছে শেষ মুহূর্তের নানা প্রস্তুতিমূলক কাজ। রেললাইনে পরীক্ষামূলকভাবে চলছে মেট্রোরেল। সম্প্রতি রাজধানীর মিরপুরের ১২ নম্বর এলাকায়
যোগাযোগব্যবস্থায় মেট্রোরেলের প্রভাব পর্যবেক্ষণের জন্য আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, যখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চালু হবে। তবে মেট্রোরেলের ভাড়া যাতে সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে থাকে, সে ব্যাপারে জোর দেন তিনি। কারণ, ভাড়া বেশি হলে প্রত্যাশা অনুযায়ী যাত্রী পাওয়া যাবে না।
আইপিডির পক্ষ থেকে আদিল মুহাম্মদ খান ভাড়া কমানো ছাড়াও শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নির্ধারণ, পাঁচ বছরের কম বয়সী শিশুদের ভাড়া মওকুফ করার পরামর্শ দেন। এ ছাড়া মেট্রোস্টেশনে বহু মাধ্যমভিত্তিক সমন্বিত যোগাযোগব্যবস্থা চালু করা এবং স্টেশনের আশপাশে পথচারীদের প্রাধান্য দিয়ে হাঁটার উপযোগী পরিবেশ তৈরি করার প্রতি জোর দেন।
অনুষ্ঠানে যোগাযোগবিশেষজ্ঞ ও মেট্রোরেল–সংশ্লিষ্ট ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট (টিওডি) প্রকল্পের পরামর্শক আফসানা হক বলেন, ঢাকার ৬০-৭০ শতাংশ মানুষ গণপরিবহন ব্যবহার করেন। গণপরিবহনের মধ্যে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে আড়াই টাকার মতো, কিন্তু মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। তাই স্বল্প দূরত্বে যাঁরা যাতায়াত করবেন, তাঁরা মেট্রো ব্যবহারে উৎসাহিত না–ও হতে পারেন।
এ ছাড়া মেট্রোস্টেশনের চারপাশে পরিকল্পিত ভূমি ব্যবহারের জন্য এখন যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটি আরও পাঁচ বছর আগে নেওয়া উচিত ছিল বলে তিনি মত দেন।
একটি শহরে তিন মিলিয়নের বেশি মানুষ বাস করলে ওই শহরে মেট্রোরেল চালু করাকে উৎসাহিত করা হয় উল্লেখ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম বলেন, এই বিবেচনায় ঢাকা শহরের জন্য মেট্রো একটি কার্যকরী ব্যবস্থা।
প্রস্তাবিত ছয়টি মেট্রোলাইনের মধ্যে উত্তরা-মতিঝিল (এমআরটি-৬) রুটটি সবচেয়ে উপযোগী বলে এটি আগে করা হচ্ছে। শহরে যানজট কমাতে ও মেট্রোর পূর্ণাঙ্গ সুফল পেতে মেট্রোর পাশাপাশি সমন্বিত উপায়ে বাস সার্ভিস চালু করা এবং স্টেশনগুলোতে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের সুবিধা রাখার প্রতিও জোর দেন তিনি।
এন/ইউ/শো





