ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জেলা মহিলালীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ২০১৬ উদ্ভোধনী অনুষ্ঠিত হয়েছে।
আজ (সোমবার) সকাল ১১ টায় ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটেরিয়াম (বিডি) হলে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
ত্রি বার্ষিক কাউন্সিলের উদ্ভোধক ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ কমিটির সাংগঠনিক সম্পাদক ইয়াসমীন হোসেন।
এছাড়াও জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঠাকুরগাঁও ২ আসনের সাংসদ আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি, ও জেলা সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী সহ জেলা ও থানার মহিলা নেতৃবৃন্দরা। ত্রি বার্ষিক কাউন্সিলে সভাপতিত্ব করেন সংক্ষিত মহিলা আসনের সাংসদ ও জেলা কমিটির আহব্বায়ক সেলিনা জাহান লিটা।
উল্লেখ্য যে, ত্রি -বার্ষিক কাউন্সিলে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমবিএইচ





