পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেছেন, এই সরকার শুধু মুখে গণতন্ত্রের কথা বলে। কিন্তু সরকারের পুলিশ বাহিনী যখন ঘর থেকে নিরীহ মানুষকে ধরে নিয়ে গিয়ে শুধু পায়ে নয় বুকে গুলি করে হত্যা করছে। তখন তারা কোন কথা বলে না।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এসোসিয়ন অব ইন্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ’২১ এর চেতনা-বর্তমান প্রেক্ষিত শীর্ষক’ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গাজী বলেন, ৫ জানুয়ারি তামাশার নির্বাচন করে এ অবৈধ সরকার ক্ষমতায় এসেছে, যে নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া কোন দল অংশগ্রহণ করেনি, যে নির্বাচন দেশের ৫% ভোটারও ভোট দেয়নি’ সেই নির্বাচিত সংসদকে যদি গণতান্ত্রিক সংসদ বলা হয় তাহলে পৃথিবীর মানচিত্র থেকে গণতন্ত্র শব্দটিকে মুছে ফেলতে হবে।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্য তিনি বলেন, বেগম খালেদা জিয়া তো তত্তাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছেন, আপনি তো একই দাবিতে জামায়াতকে সঙ্গে নিয়ে ১৭৩ দিন হরতাল ডেকেছিলেন, তখন কতজন লোক মৃত্যুবরণ করেছিলো আপনি কি বলতে পারবেন? পারবেন না কাজেই আপনার মুখে খালেদা জিয়ার শাস্তির কথা মানায় না। পুলিশ বাহিনী দিয়ে আপনি সাময়িক তৃপ্তি পেতে পারেন কিন্তু স্থায়ী সমাধান পাবেন না ।
গণমাধ্যকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের দায়িত্ব শুধু এক পেশে নয়, আপনারা শুধু বার্ণ ইউনিটিতে যাবেন না, আপনারা পঙ্গু হাসপাতালেও যান। আইনশৃঙ্খলা বাহিনীর কথিত 'বন্দুকযুদ্ধে' যেসব মায়ের বুক খালি করে অবৈধভাবে তাদের সন্তানকে পঙ্গু করছে, তাদের আর্তনাতও শোনেন। এবং তাদের সর্ম্পকেও কিছু প্রচার করেন।
বর্তমানে গনতন্ত্র নেই ন্যায় বিচার আশা করা যায় না উল্লেখ করে তিনি আরও বলেন, এই সরকারের আমলে ২৪ জন সাংবাদিককে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে, তাদের হত্যাকারীদের গ্রেফতার করা হয়নি। আমারা এই হত্যাকারীদের সুষ্ঠ বিচারের দাবি করছি।
আয়োজক সংগঠনের সভাপতি সাবেক সচিব আ ন হ আক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি জহিরুল ইসলাম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, আবুল হোসেন সভাপতি জিয়া (ব্রি: গ্রেড) কেন্দ্রীয় কমিটি প্রমুখ।
এমএ, জেএ





