ছাত্রলীগ নেতা বিপ্লব হোসেন হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শার্শা উপজেলা আওয়ামীলীগ। আজ সোমবার দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্বেমলনে বিপ্লব হত্যাকান্ডে স্থানীয় এমপি শেখ আফিন উদ্দিন ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে জড়িয়ে একটি পক্ষ মিছিল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে সংবাদ মাধ্যমসহ সামাজিক যোগায়োগ মাধ্যমে সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন শার্শা উপজেরা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান।
সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মনজু।
এসময় যশোর জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, অহিদুজ্জামান অহিদ, শাহানা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা মুক্তিযোদ্দা কমান্ডার মোজাফ্ফার হোসেন, পৌর আওয়ামলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, সাধারন সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, ছাত্রলীগের সভাপতি আ: রহিম, ও ইউ চেয়ার্যমান ইলয়াস কবির বকুল, হোসেন আলী , বজলুর রহমান সহ সকল চেয়ার্যমানরা ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
নাসির/এমএনজে





