ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন অপরাধের দায়ে একদিনে ২৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
বুধবার সন্ধ্যার আগে ডিএমপি হেডকোয়ার্টার্সে ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে তারা দোষ স্বীকার করে। আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘সাজাপ্রাপ্ত ২৬ জনের মধ্যে একজন ছাড়া বাকী সবার ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ অনুসরণ করা হয়েছে। একজনকে চুরির অপরাধে শাস্তি প্রদান করা হয়েছে।
উত্তর খান, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, আদাবর, কলাবাগান, শাহবাগ, রমনা, রামপুরা, খিলগাঁও, মতিঝিল, যাত্রাবাড়ী, কদমতলী ও ওয়ারী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। কারও ১০ দিন, কারো ৬ মাস, কারো ১ বছর এবং কারো ২ বছর পর্যন্ত সাজা হয়েছে।
এমআর





