ভোলার মনপুরার মেঘনার লতার চর এলাকায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে মালবাহী একটি কার্গো ডুবে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানায়, সোমবার দুপর ১২ টার দিকে বরিশাল থেকে প্রায় এক কোটি টাকার মুদি মালামাল নিয়ে মনপুরায় যাবার পথে ঝড়ের কবলে পড়লে চরের কাছে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে কার্গোটি কাত হয়ে ডুবে যায়। তবে কার্গোটির একাংশ এখনো পানি উপরে রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মনপুরা কোস্টগার্ডের প্যাটি অফিস পবিত্র সিংহ জানান, দুর্ঘটনা কবলিত জাহাজটি উদ্বারের চেষ্টা চলছে।

এদিকে দৌলতখানের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল (ভবানীপুর) লঞ্চ ঘাটের পল্টুন বিচ্ছিন্ন হয়ে মাঝ নদীতে চলে যায়। পরে পল্টুনটিকে এনে ঘাটে লাগানো হয়েছে।

জেডআই