বরিশাল নগরী থেকে নিখোঁজ শাহিন কারিকর (২৫) নামে এক যুবকের লাশ ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সোমবার সকাল ৭টার দিকে নলছিটি উপজেলার রায়াপুর হাই স্কুলসংলগ্ন একটি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শাহিন বরিশাল নগরীর কালিজিরার বাসিন্দা মান্নান কারিকরের ছেলে।শাহিনের চাচাতো ভাই মো. এজাজ জানান, রবিবার রাত ৮ টার দিকে তার মায়ের ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়।রাতে বাসায় না ফিরলে খোজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।
সকাল সাড়ে ৭ টায় শাহিনের লাশ পাওয়া গেছে বলে খবর আসে।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান জানান,নিহত শাহিন কে দুর্বৃত্তরা খুন করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা শেষ হলে ব্যবস্থা নেবেন বলে তিনি জানিয়েছেন।
এসএইচ





