গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রোববার বিকালে হামনেপাড়ার বিদ্যালয়ের পুকুরের পানিতে ডুবে গাইবান্ধার তুলশিঘাট এলাকার এ্যাড. ইসতিয়াকের ছেলে ইহান (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের মা ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

স্থানীয় সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, শিশু ইহান মায়ের সঙ্গে বিদ্যালয়ে আসে। বিকালে ইহান স্কুল মাঠে খেলার সময় বিদ্যালয়ের পুকুওে পড়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর সন্ধ্যায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা মরাদেহ উদ্ধার করে।

রুবেল/এমএনজে