ফেনীর সোনাগাজীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিউদ্দিন (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চরছান্দিয়া ইউনিয়নের মহেশ্চর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন বাখরিয়া গ্রামের ওবায়দুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, মহিউদ্দিন গভীর রাতে বাড়ির পাশের এক জমিতে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় বিদ্যুতের সাইড লাইনে জড়িয়ে তার মৃত্যু হয়।

এআই