বরিশালের বাবুগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাসেলকে ক্লোজড করা হয়েছে।
প্রশাস‌নিক কারণে তাকা ক্লোজড করা হ‌য়ে‌ছে ব‌লে শ‌নিবার (০৮ অক্টোবর) দিবাগত রা‌তে সাংবা‌দিক‌দের জা‌নি‌য়ে‌ছেন পু‌লিশ সুপার এএসআই আক্তারুজ্জামান। তাকে থানা থেকে সরিয়ে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

ত‌বে এক‌টি সূত্র জানি‌য়ে‌ছে, গত ২ অক্টোবর রাতে থানার আওয়াতাধীন কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভুতেরদিয়া গ্রামের হাওলাদার বাড়ির ছেলে শাহিন হাওলাদারকে বাসা থেকে বের করে মাদক ক্রয়-বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগ তুলে নির্মম নির্যাতন করা হয়।


পাশাপা‌শি টাকার বিনিম‌য়ে শা‌হিন‌কে ছে‌ড়ে দেওয়ার অ‌ভি‌যোগও ও‌ঠে ওই এএসআই রাসেলের বিরু‌দ্ধে।

এমএনজে